মানিকগঞ্জে 'সমলয়' পদ্ধতির চাষাবাদ উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জে কৃষি প্রযুক্তির আধুনিক ভার্সন রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা 'সমলয়' পদ্ধতিতে চাষাবাদ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)

2024-02-22T17:33:15+00:00
2024-02-22T17:33:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে 'সমলয়' পদ্ধতির চাষাবাদ উদ্বোধন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৩ পিএম   (ভিজিট : ২৬৯)
X

মানিকগঞ্জে কৃষি প্রযুক্তির আধুনিক ভার্সন রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা 'সমলয়' পদ্ধতিতে চাষাবাদ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মুলজান ব্লকে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন ঢালী। 

মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমতিয়াজ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী। এসময় দিঘি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ রাজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আধুনিক স্বনির্ভর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়‘সমলয়’ পদ্ধতির  চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে দীঘি ইউনিয়নের বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী বলেন, বর্তমান সরকার কৃষি সেক্টরের উন্নয়নে বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্টান্সপ্লান্টার যন্ত্র দ্বারা হাইব্রিড বোর ধানের চারা রোপন সমলয় পদ্ধতি ইতিমধ্যে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy