গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে গরু বহনকারী ভুটভুটি উল্টে খাদে পড়ে মো. লতিফ আলী (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

2024-02-22T17:38:11+00:00
2024-02-22T17:38:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১৩০)
X

নাটোরের গুরুদাসপুরে গরু বহনকারী ভুটভুটি উল্টে খাদে পড়ে মো. লতিফ আলী (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গীয় অপর এক ব্যবসায়ী জাবেদ আলী (৫৫) গুরুতর আহত হয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত লতিফ উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়- নিহত লতিফ এবং আহত জাবেদ ভুটভুটি যোগে তাদের গরু নিয়ে নওগাঁ হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে মামুদপুর সরকারি প্রাাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে গরু বোঝাই ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নেওয়ার পথে লতিফের মুত্যু হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy