উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যাগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সালাহউদ্দিন, উখিয়া (কক্সবাজার)

সারাবাংলা

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম

2024-02-22T17:43:13+00:00
2024-02-22T20:24:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যাগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সালাহউদ্দিন, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৩ পিএম  আপডেট: ২২.০২.২০২৪ ৮:২৪ পিএম  (ভিজিট : ২৭৫)
X

কক্সবাজারের উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উখিয়া উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে উপজেলার প্রশাসনের পক্ষে থেকে এ আয়োজন করা হয়। মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ উপজেলা পরিষদে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। 

এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাতে দোয়া কামনা করেন। পরে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে একটি প্রভাতফেরী র‌্যালি বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, উখিয়া (সহকারী কমিশনার ভূমি) সালেহ আহমেদ, উখিয়া থানা সার্কেলের অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসার মো. রোকনুজ্জামান খান, উখিয়া থানার ইনচার্জ অফিসার শামীম হোসেন, হাইওয়ে থানার ইনচার্জ নাজমুল ইসলাম, উখিয়া বন বিভাগ কর্মকর্তা শফিউল আলমসহ অনেকেই। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy