কমলগঞ্জে দিনব্যাপি পিঠা উৎসব

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে পিঠা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ও

2024-02-22T17:46:22+00:00
2024-02-22T17:57:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে দিনব্যাপি পিঠা উৎসব
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৬ পিএম  আপডেট: ২২.০২.২০২৪ ৫:৫৭ পিএম  (ভিজিট : ২১৪)
X

মৌলভীবাজারের কমলগঞ্জে পিঠা উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রিজুওয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ। পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য শাহীন আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সাজিদুর রহমান সাজু।

আবহমান বাঙলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার জন্য গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে ২১ টি স্টল বসে এ পিঠা উৎসবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy