চট্টগ্রামে ছাত্রলীগ নেতার উদ্যোগে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আকাশ এর উদ্যোগে

2024-02-22T18:10:10+00:00
2024-02-22T20:25:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ছাত্রলীগ নেতার উদ্যোগে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১০ পিএম  আপডেট: ২২.০২.২০২৪ ৮:২৫ পিএম  (ভিজিট : ২৩৬)
X

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আকাশ এর উদ্যোগে ১২নং সরাইপাড়া ওয়ার্ডের এডুএইড স্কুল এন্ড কলেজ এ শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ কর হয়েছে।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল,সভাপতিত্ব করেন এডু এইড স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ নাছির হোসেন। 

অনুষ্ঠানে মনোয়ার উল আলম চৌং নোবেল বলেন, “১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ছাত্রলীগের নেতা কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।” এসময় তিনি কোমলমতি শিশু কিশোরদের উপযোগী করে প্রকাশিত গ্রাফিক নভেল সিরিজ মুজিব বই বিতরণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

পরে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। 
শিক্ষার্থীদের হাতে বই ও শিক্ষা সামগ্রী

শিক্ষার্থীদের হাতে বই ও শিক্ষা সামগ্রী

অনুষ্ঠানে স্কুলের শিক্ষাকবৃন্দের পাশালাশি আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সৈয়দ, মাকসুদ, আরিফ, মানিক, রুবেল, রাফি, সেলিম, আকবর, পাহাড়তলী থানা ছাত্রলীগের উপ তথ্য গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, উপ ক্রীড়া সম্পাদক মোঃইমতিয়াজ উদ্দিন আকিল, সদরঘাট থানা ছাত্রলীগ নেতা ঋতেশ বসাক, ১২নং সরাইপাড়া ওয়ার্ড ছাত্রলীগ নেতা শুভ,রাহাত,রাফি সহ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy