ঈশ্বরগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় নিহত ২

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রে তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত

2024-02-22T18:53:41+00:00
2024-02-22T18:53:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরগঞ্জে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের ধাক্কায় নিহত ২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫৩ পিএম   (ভিজিট : ১৫৭)
X

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি  মাহিন্দ্রে তেলবাহী ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মাহিন্দ্রে থাকা আরও তিন যাত্রী। তাদের মধ্যে এজনের অবস্থা আশঙ্কাজনক। 

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত যাত্রীরা হলেন, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামের মোতালেবের ছেলে রবিন মিয়া(২০),পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার গঙ্গাশ্রম গ্রামের মৃত আমীর উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৬০)।

গুরুতর আহত দুইজন হলেন আঠারবাড়ি ইউনিয়নের ভাসাটি গ্রামের মাহিন্দ্রার চালক আকাশ(১৮), সোহাগি ইউনিয়নের বগাপোতা গ্রামের আল মাসুদের স্ত্রী শাহীনা পারভীন(৪০)। অপর একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ বাজারে  দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রের পেছনে তেলবাহী একটি ট্রাক এসে ধাক্কা দিলে মাহিন্দ্রটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এসময় যাত্রীরা মহাসড়কে পড়ে যায়। 

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহিন্দ্র যাত্রী আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন। ড্রাইভার আকাশ, যাত্রী রবিন ও শাহিনা পারভীনকে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর রবিন মিয়া মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ফরিদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনেরা লাশ নেওয়ার জন্য এসেছেন। এ ঘটনায় ট্রাক ও মাহিন্দ্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy