নারায়নগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর সেখানে অভিযান চালিয়ে দুইটি দেশীয় রিভলভার, অস্ত্র তৈরির সরঞ্জাম ও

2024-02-22T23:06:28+00:00
2024-02-22T23:31:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়নগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৬ পিএম  আপডেট: ২২.০২.২০২৪ ১১:৩১ পিএম  (ভিজিট : ২২৫)
X

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর সেখানে অভিযান চালিয়ে দুইটি দেশীয় রিভলভার, অস্ত্র তৈরির সরঞ্জাম ও কার্তুজসহ একজনকে আটক করেছে জেলা গো‌য়েন্দা পুলিশ।

বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ নেয়ামত উল্লাহ নেতৃত্বে শহরের পাইকপাড়া শাহ সুজা রোড এলাকায় একটি বাড়িতে অভিযান চলে। সেখানে কবুতর পালনের আড়ালে অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালিত হত।

সেখান থেকে আটক মো. করিম মিয়া চাঁদপুরের হাইমচরের মহেশপুরের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। ৯০ দশকের দিকে তিনি এখানে আসেন এবং বোনের বাসায় থাকতে শুরু করেন। তিনি কবুতর পালন করতেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, প্রায় একমাস আগে থেকে আমরা এটা নজরদারিতে রাখছিলাম। বিকেলে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। এর সাথে আর কারা জড়িত, এর ক্রেতা কারা, তা খুঁজে বের করতে কাজ চলছে।

দীর্ঘদিন ধরে তিনি হাতে তৈরি পিস্তল রিভলভার যখন যেমন চাহিদা তৈরি করে সাপ্লাই দিয়ে আসছিলেন এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy