চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কে ট্রাকের ধাক্কায় ট্রাক চালকের সহকারীর মৃত্যু হয়েছে।আজ (শুক্রবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট শাহজালাল শপিং কমপ্লেক্সের

2024-02-23T16:13:05+00:00
2024-02-23T16:13:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১৩ পিএম   (ভিজিট : ২১৩)
X

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কে ট্রাকের ধাক্কায় ট্রাক চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

আজ (শুক্রবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাট শাহজালাল শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল (১৮) লক্ষ্মীপুর সদরের চরমনষা এলাকার মৃত নুর ইসলামের ছেলে। 

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, শুক্রবার ভোরে চট্টগ্রামমুখি সবজিবোঝাই মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারীর মৃত্যু হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ফাঁড়িতে এনে রাখা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy