ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

একদিনের সফরে ঢাকা আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড। বাংলাদেশে এটি তার প্রথম সফর।ঢাকায় বিশ্বব্যাংক অফিসের দেয়া

2024-02-24T14:22:07+00:00
2024-02-24T14:22:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের এমডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ২:২২ পিএম   (ভিজিট : ১৬১)
X

একদিনের সফরে ঢাকা আসছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড। বাংলাদেশে এটি তার প্রথম সফর।

ঢাকায় বিশ্বব্যাংক অফিসের দেয়া তথ্য অনুযায়ী, শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা পৌঁছানোর কথা অ্যানা বেজার্ডের।

সফরকালে অ্যানা বেজার্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে দেখা করবেন। এ সময়ে তার সঙ্গে থাকবেন দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল অন্যতম। দেশ স্বাধীনের পর বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪১ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে। এই ঋণের বেশিরভাগই অনুদান বা রেয়াতি ঋণ।
 
বাংলাদেশে বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) সমর্থিত বৃহত্তম কর্মসূচি চলমান রয়েছে।





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy