কেন্দুয়ায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা

2024-02-24T17:12:20+00:00
2024-02-24T17:12:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১২ পিএম   (ভিজিট : ১৪৭)
X

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো.আসাদুল হক ভূঞার সঞ্চালনায় এবিশেষ বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। 

বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.সনজু মিয়া, মো. দিদারুল ইসলাম, এড্ মো. নূরুল আলম, মো.রহিম উদ্দিন সাধারণ সম্পাদক মো.তাজিম উদ্দিন ফকির, মো.আজিজুর রহমান আরজু, উজ্জ্বল খান, মো.কামরুজ্জামান কাজল, তাপস ব্যানার্জী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনা আক্তার, কৃষকলীগের আহ্বায়ক ফণী ভূষণ ভদ্র মাধু, যুব মহিলালীগের সভাপতি কল্যাণী হাসান, তাঁতীলীগের সদস্যসচিব রাফসান জামি সানি, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ মো. নজরুল ইসলাম মহসিন প্রমূখ। 

বর্ধিত সভায় বিগত ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী পরাজিত হওয়ার কারণ হিসেবে মুষ্টিমেয় নেতৃবৃন্দকে নৌকা প্রতীকের নির্বাচনে নীরবতার পাশাপাশি বেইমানী কথা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, দলকে সংগঠিত করার লক্ষে আবারো বিভিন্ন ইউনিয়নে বর্ধিত সভা করে ঢেলে সাজানো জন্য জোর দাবি জানান নেতৃবৃন্দ। 

এসময় কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ,বিভিন্ন  ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ, সকল সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy