কেন্দুয়ায় ছাত্রলীগ নেতা বহিস্কার

কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি

সারাবাংলা

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া

2024-02-24T17:43:00+00:00
2024-02-24T17:43:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় ছাত্রলীগ নেতা বহিস্কার
কেন্দুয়া (নেত্রকোনা)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৪৮)
X

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা  পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত শুক্রবার  (২৩ফেব্রুয়ারি) এক পত্রে বাংলাদেশ  ছাত্রলীগ কেন্দুয়া উপজেলা শাখার  যুগ্ম আহবায়ক মো.আপেল মাহমুদকে সাময়িক বহিষ্কার করেছে । বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে তার বিরুদ্ধে কেন পরবর্তী ব্যবস্হা গ্রহণ করা হবে না তার লিখিত জবাব ৭ দিনের মধ্যে দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইফতেখার হোসেন তালুকদার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদের বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশ ফেইসবুকের মাধ্যমে জানতে পেরেছি। জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের সাথে কথা বলে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করব বলে তিনি জানান। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy