চাটখিলে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিলে মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে শনিবার ২৪

2024-02-24T18:12:24+00:00
2024-02-24T18:12:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১২ পিএম   (ভিজিট : ৪১৩)
X

নোয়াখালীর চাটখিলে মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে শনিবার ২৪ ফেব্রুয়ারি  সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।

এদের মধ্যে মিরাজ হোসেন ১৪১ ভোট পেয়ে প্রথম, নিজাম উদ্দিন ১৩৯ ভোট পেয়ে দ্বিতীয়, মাহবুব আলম ১১৫ ভোট পেয়ে তৃতীয়, মোহাম্মদ আলী ইউসুফ ১১৩ ভোট পেয়ে চতুর্থ ও সংরক্ষিত নারী সদস্য রাহিমা আক্তার ১৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

উল্লেখ্য, মোহাম্মদপুর জনতা  উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৫০৬ জন ও ভোট কাষ্ট হয়েছে ২৬৫। ভোট গণনা শেষ হয় সন্ধ্যা ৬ টায় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্যা চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ফিরোজ আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বাহলুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাসেদুল হাসান সহ এসআই নুরুন্নবীর নেতৃত্বে পুলিশের সদস্যের একটি টিম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy