যশোরের মেধাবী শিক্ষার্থী অনুশিখা বাঁচতে চায়

যশোর প্রতিনিধি

সারাবাংলা

বিরল রোগে আক্রান্ত খুলনা বয়রা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী অনুশিখা ভঞ্জ বাঁচতে চায়। বর্তমানে

2024-02-26T12:52:11+00:00
2024-02-26T12:52:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরের মেধাবী শিক্ষার্থী অনুশিখা বাঁচতে চায়
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫২ পিএম   (ভিজিট : ১৬৪)
X

বিরল রোগে আক্রান্ত খুলনা বয়রা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী অনুশিখা ভঞ্জ বাঁচতে চায়। বর্তমানে সে ভারতের হায়দ্রাবাদে এআইজি হাসপাতালে ভেন্টিলেশনে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 


চিকিৎসকদের পরামর্শ, তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে ৪ টি ইনজেকশন দেওয়া প্রয়োজন, যা এখন এশিয়া মহাদেশে সরবরাহ নেই। ফলে ফ্রান্স থেকে ইনজেকশনটি আনতে হবে। এতে ব্যয় হবে ২৫ থেকে ৩০ লাখ টাকা।


এরআগে, গত এক বছর দেশের বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে অসুস্থ আদরের মেয়ের চিকিৎসায় বিপুল পরিমাণ টাকা খরচ করে মধ্যবিত্ত পরিবারের বাবা-মা এখন আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। শেষমেষ দায়-দেনা করে উন্নত চিকিৎসার জন্য ভারতের হায়দ্রাবাদের এআইজি হাসপাতালের চিকিৎসকরা বিরল মারাত্মক রোগটি শনাক্ত করলেও, বাবা-মায়ের পক্ষে চিকিৎসা ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে। আদরের সন্তানকে বাঁচাতে অসহায় বাবা-মা সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রতিষ্ঠান এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, দেশি-বিদেশি সংস্থার কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছেন।


সতের বছর বয়সী অনুশিখা ভঞ্জ যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের শ্যামল কান্তি ভঞ্জের মেয়ে। সে খুলনা বয়রা মহিলা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী ছাত্রী। যে কোনো আর্থিক সাহায্য পাঠাতে এবং রোগীর চিকিৎসার সর্বশেষ অবস্থান সম্পর্কে অবগতির জন্য তার বড় ভাইয়ের (০১৯৭৯-২১৫৯৭৫) নম্বরে যোগাযোগ করা যেতে পারে। সাহায্য পাঠানোর বিকাশ নম্বর- ০১৯৭৯-২১৫৯৭৫, ডাচ বাংলা ব্যাংকে হিসাবের নাম: সীমা রানী মিত্র, হিসাব নম্বর : ৭০১৭৩২০৮০২৭৭১ (রাউটিং নম্বর: ০৯০২৭০৬০৮)।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy