কালিহাতীতে তিন দিনব্যাপী বইমেলা সমাপ্ত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে তিনদিন ব্যাপী ১৫ তম বইমেলা সমাপ্ত হয়েছে।সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ

2024-02-26T19:23:40+00:00
2024-02-26T19:23:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে তিন দিনব্যাপী বইমেলা সমাপ্ত
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৮৩)
X

টাঙ্গাইলের কালিহাতীতে তিনদিন ব্যাপী ১৫ তম বইমেলা সমাপ্ত হয়েছে। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় এবং কালিহাতী সাধারণ পাঠাগারের উদ্যোগে তিনদিন ব্যাপী বইমেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান চৌধুরী।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার সভাপতিত্বে এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সরকারি সাদত কলেজের সহকারী অধ্যাপক সাব্বিকুন নাহার টগর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

শেষে উপস্থিত অতিথিদের বক্তব্য শুনে সারাংশ লিখন, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy