ব্লেড দিয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করলো স্বামী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

স্বামীকে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে মাথার চুল কেটে নেড়া করে দিলেন স্বামী। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে

2024-02-26T19:36:56+00:00
2024-02-26T19:36:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্লেড দিয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করলো স্বামী
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৩৬ পিএম   (ভিজিট : ২৩০)
X

স্বামীকে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে মাথার চুল কেটে নেড়া করে দিলেন স্বামী। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঘটনাটি ঘটেছে নাটোরের বাগাতিপাড়ার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে। 

ভুক্তভোগী গৃহবধূর নাম পপি খাতুন (৪৯)। তিনি ওই এলাকার মসে সরকারের স্ত্রী।

আহত পপি খাতুন জানান, প্রায়ই জমি লিখে দিতে হবে বলে পপিকে তার স্বামী চাপ দিতেন। সেদিনও একই কথা বলে তার স্বামী ঘরে এসে ওড়না দিয়ে তার দুই হাত পেঁচিয়ে বেঁধে রেখে শারীরিকভাবে নির্যাতন করে। পরে হাতুড়ি দিয়ে তার হাতের উপর আঘাত করতে থাকে। চিৎকার করতে লাগলে বেøড দিয়ে তার মুখ কেটে দেওয়ার হুমকি দেয় এবং একপর্যায়ে তার মাথার চুল কেটে নেড়া করে দেয়। স্থানীয়রা তার স্বজনদের খবর দিলে তাকে এসে উদ্ধার করে সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম বলেন, আহত পপি খাতুনের শরীরে বিভিন্ন অংশে ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তবে হাত ভেঙে গেছে কিনা তা এক্সরে করলে জানা যাবে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy