ঘাটাইলে পাহাড়ি মাটি কাটার দায়ে ২জনকে জেল

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে এক্সকেভেটর(ভেকু) দ্বারা অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে ধরে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।সোমবার

2024-02-27T11:48:10+00:00
2024-02-27T11:48:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে পাহাড়ি মাটি কাটার দায়ে ২জনকে জেল
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৮ এএম   (ভিজিট : ৩২৯)
X

টাঙ্গাইলের ঘাটাইলে এক্সকেভেটর(ভেকু) দ্বারা অবৈধভাবে মাটি কাটার সময় হাতেনাতে ধরে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধা ৬টায় উপজেলার সাগরদিঘী এ অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রধান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ইরতিজা হাসান।

আটককৃতরা হলো, সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামের জামাল শিকদারের ছেলে মো: উজ্জল শিকদার(৩০) কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬ মাস কারাদন্ড ও একই গ্রামের মৃত আব্দুল হামিদদের ছেলে মো.মিন্টু মিয়াকে (৫৫) ১ মাস করে কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ইরতিজা হাসান।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, সাগসদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ভিক্টর ব্যানার্জি, ঘাটাইল থানার সাব ইন্সপেক্টর মনিরুল ইসলাম প্রমুখ ।

উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান বলেন, পাহাড়ি টিলা কেটে সাবার করে ফেলছে। কোনভাবেই বন্ধ করা যাচ্ছেনা চক্রটি। তাই মাটি কাটার দায়ে অভিযুক্ত জমির মালিককে ৬ মাস ও আরেকজন মাটি ব্যাবসায়ী ১ মাসকরে কারাদন্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy