পূর্বধলায় ট্রাক চাপায় নারীর মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোছা. হালিমা খাতুন (৮৫) নামের এক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি)

2024-02-27T14:27:27+00:00
2024-02-27T14:27:27+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় ট্রাক চাপায় নারীর মৃত্যু
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ২:২৭ পিএম   (ভিজিট : ৩২২)
X

নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোছা. হালিমা খাতুন (৮৫) নামের এক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পূর্বধলা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন উপজেলার পূর্বধলা সদর ইউপির তারাকান্দা গ্রামের মো. আব্দুর রহমানের স্ত্রী। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই নারী রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে ঘাতক ট্রাকটি আটক করে পূর্বধলা থানা পুলিশ।

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নিহত নারীর আরটিএ সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy