শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেন নামে এক (১৬) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর

2024-02-27T18:19:26+00:00
2024-02-27T18:19:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১৯ পিএম   (ভিজিট : ২১৮)
X

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেন নামে এক (১৬) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হয়েছেন।

নিহত সাব্বির হোসেন হচ্ছেন শিবগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার মৃত শাহালাল হোসেনের ছেলে এবং আহতরা হলেন- একই এলাকার নিলয় (১৬) ও ইয়াকুব (২০)। সোমবার রাত ৯টার দিকে শিবগঞ্জ ষ্টেডিয়ামের সামনে এই দূর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে থাকা ৩জন ‌দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাবার সময় একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এসময় সাব্বির হোসেন নামে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুজন গুরুতর আহত হন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy