লক্ষ্মীপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে

2024-02-27T18:33:56+00:00
2024-02-27T18:33:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৩ পিএম   (ভিজিট : ২৫৭)
X

লক্ষ্মীপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় তিন ক্যাটাগরিতে ৯টি সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়েছে। 

সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু। প্রধান অতিথির বক্তব্যে এমপি গোলাম ফারুক সমবায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির উন্নয়নকল্পে ৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সদর দপ্তরের যুগ্ম-পরিচালক মোহাম্মদ শহীদ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, জেলা বিআরডিবির উপ-পরিচালক হাফিজুর রহমান ভূঁইয়া, জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার ও সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি ইবনে জিসাদ আল নাহিয়ান।

সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় সমিতির স্বপ্ন দেখেন। তার হাত ধরেই সমবায় সমিতি সৃষ্টি হয়েছে। এ সমবায় সমিতির মাধ্যমেই প্রত্যন্ত অঞ্চলে মানুষের মাঝে নেতৃত্বের গুণাবলি সৃষ্টি হয়। সমবায়ের মাধ্যমে শ্রমিক শ্রেণী ও দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সচেষ্ট করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy