বেরোবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

বেরোবি প্রতিনিধি

সারাবাংলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালন করা হয়েছে।এ উপলক্ষে আজ দুপুরে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে একটি

2024-02-27T18:55:48+00:00
2024-02-27T18:55:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেরোবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১৮২)
X

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ দুপুরে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ র‌্যালিতে নেতৃত্বে দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ গাজী মাজহারুল আনোয়ার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ শাহজামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ এবং রংপুর বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মোঃ শরিফুল ইসলামসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বাদ্যের তালে তালে র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে পায়রা উড়িয়ে দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। পরবর্তীতে পরিসংখ্যান দিবসের অনুষ্ঠানের কেক কাটেন উপাচার্য।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy