দাকোপে মহাশ্মশান কালি পূজা অনুষ্ঠিত

দাকোপ ( খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনার দাকোপে ২৩০তম ঐতিহ্যবাহী বার্ষিক মহাশ্মশান কালি মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনগত রাত

2024-02-28T11:57:52+00:00
2024-02-28T11:57:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দাকোপে মহাশ্মশান কালি পূজা অনুষ্ঠিত
দাকোপ ( খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৭ এএম   (ভিজিট : ১৩৭)
X

নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনার দাকোপে ২৩০তম ঐতিহ্যবাহী বার্ষিক মহাশ্মশান কালি মায়ের পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১০টায় উপজেলার তিলডাঙ্গা সার্বজনীন শ্মশান কালি মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।

এসময়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ‘লীগ সভাপতি শেখ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী, থানা পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ যুবরাজ, মিহির কুমার মন্ডল, মানষ রায়, শেখ ছাব্বির আহম্মেদ, গাজী জালাল উদ্দিন, পঞ্চানন মন্ডল, পৌর মেয়র সনত বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।   

পূজা উজ্জাপন কমিটির সভাপতি মনিশংকর রায় ও সাধারণ সম্পাদক শিক্ষক গৌতম রায় জানান, কালি পূজা উপলক্ষে ১দিনের এ মেলা দুই একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পর্ণ হয়েছে। মেলায় কবিগান পরিবেশন করেন মনিলাল সরকার ও নিত্যানন্দ সরকার এবং তদের সঙ্গীরা। এবারের এ মেলায় প্রায় দুই লক্ষধিকের বেশি লোকের সমাগম হয়েছে। এছাড়া এবারের পূজায় বিভিন্ন ভক্ত বৃন্দের মানতের ৩৮২টি পাঠা ছাগল বলিদান করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy