টঙ্গীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে মরিয়ম ম্যানশন নামের একটি বহুতল মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা

2024-02-28T12:06:58+00:00
2024-02-28T13:36:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:০৬ পিএম  আপডেট: ২৮.০২.২০২৪ ১:৩৬ পিএম  (ভিজিট : ২০৩)
X

গাজীপুরের টঙ্গীতে মরিয়ম ম্যানশন নামের একটি বহুতল মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ভবন থেকে তারাহুরো করে নামতে গিয়ে ৪-৫ জন আহত হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোরে ওই ভবনের চার তলায় আগুন দেখতে পেয়ে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে  আগুন ৫ তলায় ও ৬ তলায় ছড়িয়ে পড়তে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ফাহিম এন্ড ব্রাদাস, নোয়াখালী বাণিজ্যালয়, আর এন স্টেশনারিসহ ১০/১৫ জন ব্যবসায়ীর গুদামজাত করা কয়েক কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। 

ফাহিম এন্ড ব্রাদার্স এর মালিক ফারুক হোসেন বলেন, ঘরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। পরে আগুনের ভয়াবহতা দেখে ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অগ্নিকাণ্ডে আমার গুদামের বিপুল পরিমাণ মালামাল পুরে যায়। যেটুকু অবশিষ্ট ছিল তাও পানিতে নষ্ট হয়ে গেছে। তিন তলা ও চার তলায় আমাদের সব ব্যবসায়ী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অগ্নীকান্ডের ঘটনায় আহত পোষাক শ্রমিক লিখন হোসেন বলেন, এই ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় মেস আছে। আমরা ষষ্ঠ তলায় থাকতাম। আমি সহ ভবনে থাকা  ৫জন আগুনে কিছুটা দগ্ধ হয়েছি। দ্গ্ধরা হলেন রাকিব, সাগর, রোমান ও মনিরুল। আমাদের কারো হাত, মাথার চুল ও পা আগুনে সামান্য ঝলসে গেছে। সবাই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

টঙ্গী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, বুধবার ভোরে টঙ্গী বাজারে একটি মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে  টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার স্টেশনের আরও তিনটি ইউনিট যুক্ত হয়। ৭টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর তাড়াহুড়া করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy