দুই সন্তানের জননীকে নিয়ে উধাও ইউপি সদস্য

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিবেদক

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় দুই সন্তানের এক জননীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে মজিদুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে।অভিযুক্ত

2024-02-28T17:08:12+00:00
2024-02-28T17:08:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই সন্তানের জননীকে নিয়ে উধাও ইউপি সদস্য
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৮ পিএম   (ভিজিট : ২০৭)
X

লালমনিরহাটের হাতীবান্ধায় দুই সন্তানের এক জননীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে মজিদুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। 

অভিযুক্ত মজিদুল ইসলাম স্থানীয় পাটিকাপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য ও রহমান ডাক্তারের ছেলে। এ ঘটনায় ওই নারীর স্বামী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য মজিদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের সাতনাল গ্রামের দুই সন্তানের জননী এক নারীর দীর্ঘদিন ধরে বেশ সখ্যতা গড়ে ওঠে। হঠাৎ করেই চারদিন ধরে দুই জনকেই খোঁজে পাওয়া যাচ্ছে না। তবে ওই নারীর পরিবার ধারণা করছেন, তারা দুইজনে এক সাথে উধাও হয়েছেন।

তবে এ বিষয়ে জানতে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও ওই ইউপি সদস্য মজিদুল ইসলামের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শোনার পর থেকে ওই ইউপি সদস্যের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করছি কিন্তু তার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না। চারদিন ধরে পরিষদেও আসছে না।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy