রুয়েটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় সভা

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

2024-02-28T19:08:43+00:00
2024-02-28T19:08:43+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রুয়েটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় সভা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৮ পিএম   (ভিজিট : ২০০)
X

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর আসন্ন ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ১ম বর্ষ/ লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ৩ মার্চ একযোগে নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

স্নাতক কোর্সের ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার অংশ হিসেবে রুয়েট কেন্দ্রের ভর্তি পরীক্ষাকে সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষে গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। 

ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন ও লোকাল ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ক্যাম্পাস নিরাপত্তা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, আরএমপি নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, আরএমপি মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়, ডিজিএফআই রাজশাহীর উপ-পরিচালক মোস্তাক আহমেদ, আরএমপি মতিহার বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. একরামুল হক পিপিএম, ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষার নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সদস্যগন, নিরাপত্তা শাখার কর্মকর্তাবৃন্দ, এনএসআই, সিটিএসবি ও ট্রাফিক পুলিশের কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy