লালমোহনে পাঁচ অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটাল সিলগালা

লালমোহন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার লালমোহন উপজেলায় নিবন্ধনহীন বেসরকারি পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটাল অভিযান চালিয়ে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর

2024-02-28T21:23:26+00:00
2024-02-28T21:23:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালমোহনে পাঁচ অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটাল সিলগালা
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২৩ পিএম   (ভিজিট : ৪৪৫)
X

ভোলার লালমোহন উপজেলায় নিবন্ধনহীন বেসরকারি পাঁচটি ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটাল অভিযান চালিয়ে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

অভিযানে সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লালমোহন পৌরশহরের গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টার ও গ্রীণ লাইফ হাসপিটাল, পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া ডায়াগনস্টিক সেন্টার, ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার ডায়াগনস্টিক সেন্টার এবং লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ ডায়াগনস্টিক সেন্টার।

অভিযানকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমানসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অভিযানের বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, নিবন্ধনহীনভাবে এসব ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলো তাদের কার্যক্রম চালাচ্ছিল। যার জন্য অভিযান চালিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ উপজেলায় অবৈধভাবে কোনো ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটাল ভবিষ্যতে যেন কার্যক্রম না চালাতে পারে সেদিকে আমাদের কঠোর নজরদারি থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy