টাঙ্গাইল স্টেশনে নেওয়া হচ্ছে কমিউটার ট্রেন, যোগাযোগ সচল

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

টাঙ্গাইলের করোটিয়া এলাকায় বিকল হওয়া ক‌মিউটার ট্রেনের ইঞ্জিন উদ্ধার করে টাঙ্গাইল স্টেশনে নেওয়া হচ্ছে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক

2024-02-29T10:26:37+00:00
2024-02-29T12:07:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইল স্টেশনে নেওয়া হচ্ছে কমিউটার ট্রেন, যোগাযোগ সচল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২৬ এএম  আপডেট: ২৯.০২.২০২৪ ১২:০৭ পিএম  (ভিজিট : ১৫৫)
X

টাঙ্গাইলের করোটিয়া এলাকায় বিকল হওয়া ক‌মিউটার ট্রেনের ইঞ্জিন উদ্ধার করে টাঙ্গাইল স্টেশনে নেওয়া হচ্ছে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
 
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধার করে। এর আগে সকাল ৭টা ২০ মিনিটে বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে ক‌রো‌টিয়া এলাকায় বিকল হয়ে যায় ট্রেনটির ইঞ্জিন।  

এতে টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জে বেশ ক‌য়েক‌টি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা প‌ড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ বলেন, সকালে ক‌মিউটার ট্রেন‌টি টাঙ্গাইল স্টেশন থে‌কে ঢাকার উদ্দেশে ছে‌ড়ে যায়।

পথে সোনালিয়া নামক স্থানে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে খবর দেওয়া হলে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে ইঞ্জিনসহ ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে নিয়ে যাচ্ছে। প্রায় ৪ ঘণ্টা পর ট্রেনটি উদ্ধার করা হলো।  ফলে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy