কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল (২৬) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।এ সময় অটোরিক্সায় থাকা আরও

2024-02-29T15:23:37+00:00
2024-02-29T15:23:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:২৩ পিএম   (ভিজিট : ১৬০)
X

লালমনিরহাটে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল (২৬) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

এ সময় অটোরিক্সায় থাকা আরও ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের রংপুর ও স্থানীয় হাসপাতালে ভর্তি করাি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাকিনা ওবদা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়া জানায়, সকালে কয়েকজন কলেজ ছাত্র সিএনজিচালিত অটোরিকশা নিয়ে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বুড়িমারীর থেক আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই কলেজছাত্র নিহত হন। 

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। সেখানে দুইজনের অবস্থা আশংক্ষাজনক হলে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। 

এ বিষয় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy