শেরপুরে আরো ৩টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের ধারাবাহিকতার আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্যের

2024-02-29T15:58:13+00:00
2024-02-29T15:58:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুরে আরো ৩টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৫৮ পিএম   (ভিজিট : ১৫৮)
X

শেরপুরের স্বাস্থ্য বিভাগের নিয়মিত অভিযানের ধারাবাহিকতার আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্যের নেতৃত্বে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় শহরের নারায়ণপুর মহল্লার আবেদা-হাসিনা জেনারেল হাসপাতাল, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় সিলগালা করা হয়।

এছাড়া মহসিনীয়া ডায়াগনস্টিক সেন্টার ও আবেদীন জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার বিভিন্ন কাগজপত্র সমন্বয় না থাকায় ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সিভিল সার্জনের সঙ্গে এ সময় জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস, সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. মোবারক হোসেনসহ জেলা স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ নিয়ে গত তিন দিনে শেরপুরের বিভিন্ন এলাকায় ১১টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিলগালাসহ জরিমানা আদায় করা হল।

এদিকে অভিযানের বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy