ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তা হেঁটে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মাওলানা রফিকুল ইসলাম (৫০) নামে এক মাদরাসা শিক্ষকের

2024-02-29T18:12:31+00:00
2024-02-29T18:12:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১২ পিএম   (ভিজিট : ৪০২)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তা হেঁটে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে মাওলানা রফিকুল ইসলাম (৫০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক রফিকুল ইসলাম নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের ওয়াজেদের আলীর ছেলে ও খাশবিয়ারা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া সে সারপলশিয়া তালুকদার বাড়ী জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে মাওলানা রফিকুল ইসলাম স্থানীয় তালুকদার বাড়ী জামে মসজিদে ফজর নামাজ পড়াতে বের হন। পরে তাকে সারপলশিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করে পাথাইলকান্দি মা ও শিশু জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, প্রতিদিন ভোরে পায়ে হেঁটে তালুকদার বাড়ী মসজিদে নামাজ পড়াতে আসতেন রফিকুল ইসলাম। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে নামাজ পড়াতে আসার পথে সারপলশিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে ছিল। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy