সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি অফিসে হামলা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে রিপোর্টার্স ইউনিটির অফিসে ২০-৩০ জন উচ্ছৃঙ্খল যুবক কর্তৃক সংঘবদ্ধ হামলা, ভাঙ্চুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার

2024-02-29T20:01:38+00:00
2024-02-29T20:01:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটি অফিসে হামলা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০১ পিএম   (ভিজিট : ২১৮)
X

নীলফামারীর সৈয়দপুরে রিপোর্টার্স ইউনিটির অফিসে ২০-৩০ জন উচ্ছৃঙ্খল যুবক কর্তৃক সংঘবদ্ধ হামলা, ভাঙ্চুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় শহরের শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হুদা সড়কে এই সন্ত্রাসী ঘটনা ঘটেছে। 

এতে অফিসের সকল আসবাবপত্র ও জানালার থাইগ্লাস ভাঙ্চুর এবং আলমিরা ফাইল কেবিনেট তছনছ ও লুটপাট করা হয়েছে। এমনকি পানির ট্যাংক, ওয়াটার পাম্প ও সাপ্লাই পাইপও ভেঙে নিয়ে গেছে। অতর্কিত হামলায় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এম আর আলী টুটুল ও তার ভাই শিমুল রক্তাক্ত জখম হয়েছে। 

প্রকাশ্যে দিনের বেলায় এমন ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে।

সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ৯৯৯ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy