চাটখিলে বিয়ে না দেয়ায় যুবকের আত্মহত্যা

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিলে বিয়ে না দেওয়ায় অভিমান করে আদনান সামি নিলয় (২০) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে খবর

2024-02-29T20:25:10+00:00
2024-02-29T20:25:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে বিয়ে না দেয়ায় যুবকের আত্মহত্যা
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:২৫ পিএম   (ভিজিট : ২০৫)
X

নোয়াখালীর চাটখিলে বিয়ে না দেওয়ায় অভিমান করে আদনান সামি নিলয় (২০) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় চাটখিল থানাধীন চাটখিল মহিলা কলেজের পাশের আবাসিক এলাকায় বকশি মঞ্জিল এর ৫ম তলায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত আদনান সামি চাটখিল থানার দশানি টবগা গ্রামের আব্দুল করিম মিয়াজি বাড়ির সামছুল হুদার ছেলে। সে স্থানীয় চাটখিল সরকারি কলেজ থেকে এ বছর ইন্টার পাশ করেছে বলে জানা যায়। 
আদনান সামি নিলয়

আদনান সামি নিলয়



















নিহত আদনানের চাচা বদরোদ্দোজা বলেন,  আদনান চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজের পাশের আবাসিক এলাকায় ভাড়া বাসায় বাবা মার সঙ্গে থাকত। তার বাবা চাটখিল মাছ বাজার মসজিদের পাশে মসলার ব্যবসা করেন। বুধবার সকালে আদনানের মা ও বোনসহ সবাই মাইজদী কেনাকানা করার জন্য গিয়েছিল। বিকেলে আদনানের বাবা বাসায় এসে দরজা বন্ধ দেখে লোকজন ঢেকে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে ফ্যানের সাথে আদনানকে ঝুলতে দেখা যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।  

চাটখিল থানার ওসি ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy