গলাচিপায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ ২০২৩-২৪ অর্থ বছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” (প্রথম সংশোধিত)

2024-02-29T21:44:10+00:00
2024-02-29T21:44:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৪৪ পিএম   (ভিজিট : ১৪৮)
X

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ ২০২৩-২৪ অর্থ বছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” (প্রথম সংশোধিত) বিকল্প কর্মসংস্থানের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ২০ জন নিবন্ধিত মৎস্যজীবিদের মাঝে বকনা বাছুর (গরু) প্রদান করা হয়েছে। 

উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের সম্মুখে বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান  মুঃ শাহিন প্রধান অতিথি হিসেবে জেলেদের মাঝে বকনা বাছুর (গরু) হস্তান্তর করেন। 

বকনা বাছুর (গরু) বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প”-এর বাস্তবায়নকারী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এম,পি প্রতিনিধি মো. আজিজুর রহমান বাবলু ভূইয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি ও যুবলীগ নেতা ইসরাত হোসেন আব্বাস, মৎস্যজীবি লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সাবু মিয়া সহ বিভিন্ন সুধী, কর্মকর্তা-কর্মচারী সহ জেলে প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy