দশমিনায় ৫ জেলেকে ১ মাসের কারাদণ্ড

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

দশমিনা উপজেলায় তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে নিশাতের অমান্য করে মাছ ধরারয় পাঁচ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে

2024-03-01T18:23:25+00:00
2024-03-01T18:23:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দশমিনায় ৫ জেলেকে ১ মাসের কারাদণ্ড
দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৬:২৩ পিএম   (ভিজিট : ১৪৮)
X

দশমিনা উপজেলায় তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে নিশাতের অমান্য করে মাছ ধরারয় পাঁচ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে  ভ্রাম্যমান আদালত।  

জানা যায়, ইলিশ অভয়াশ্রম তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে শুক্রবার অবৈধ মাছ ধরার সময় দশমিনা উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ৫ জন মৎস্যজীবীকে আটক ও সাড়ে ১২ হাজার মিটার অবৈধ কারেন্টজাল ও ৬টি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। 

পরে বিকেলে  সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা।

সজা প্রাপ্তরা হলেন উপজেলার রনগোপালদী ইউনিয়নের যৌতা গ্রামের মো.জবান আলী সরদারের ছেলে মো.মাহবুব সরদার(৪২), সুন্দর আলী হাওলাদারের ছেলে মো.আলতাফ হাওলাদার(৪৪), গনি আকনের ছেলে মো.রেজাউল(৬৩), নুরুমোহাম্মাদ হাওলাদারের ছেলে নিজাম সরদার(৪৫) এবং দশমিনা ইউনিয়নের আরোজবেগী রত্তন ঘরামির ছেলে মো. সেলিম ঘরামি(৪৫)।

অভিযান পরিচালনা করেন সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো.নাজমুল হাসান,ক্ষেত্র সহকারি মো.মিলন বিশ্বাস, নৌপুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক (এসআই) আশরাফ সহ সঙ্গীয় ফোর্স।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy