চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

‘করবো বীমা গড়বো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ এই স্লোগানে ১ মার্চ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয়

2024-03-01T18:35:55+00:00
2024-03-01T18:35:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৬:৩৫ পিএম   (ভিজিট : ১৩০)
X

‘করবো বীমা গড়বো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ এই স্লোগানে ১ মার্চ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। এরপর কার্যালয়ের চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয় অংশগ্রহণকারীরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও।  

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের ভাইস প্রেসিডেন্ট মো. আলমগীর হোসেন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ভাইস প্রেসিডেন্ট মোহা. মফিজুল ইসলাম, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জেনারেল ম্যানেজার মো. উসমান গনিসহ বিভিন্ন বীমা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

আলোচনা সভায় বীমার গুরুত্ব ও সুবিধা বিষয়ে আলোচনা করা হয়। পরে গ্রাহকের মেয়াদোত্তীর্ণ দাবি চেক বিতরণ ও পুরস্কার প্রদান করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy