সরাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ২শত পাঁচ পিস ইয়াবাসহ মোঃ শাহালম মিয়া (৪২) ও মোঃ রফিকুল ইসলাম (৪২) নামের দুই মাদক

2024-03-01T18:44:11+00:00
2024-03-01T18:47:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৬:৪৪ পিএম  আপডেট: ০১.০৩.২০২৪ ৬:৪৭ পিএম  (ভিজিট : ৩৯১)
X

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ২শত পাঁচ পিস ইয়াবাসহ মোঃ শাহালম মিয়া (৪২) ও মোঃ রফিকুল ইসলাম (৪২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সরাইল থানার পুলিশ। 


শুক্রবার (১ মার্চ) দিবাগত-রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদ ভিত্তিে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের চকবাজারের পশ্চিমে সরাইল থানার পুলিশ এসআই (নিরস্ত্র) মোঃ জসিম উদ্দিন, এসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ধৃত আসামী শাহালমের টিনের বসতঘর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তারকৃরা হলেন, উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর (পশ্চিম পাড়া) এলাকার করিম উল্লাহর ছেলে শাহালম মিয়া ও একই ইউনিয়নের নুরু মিয়ার ছেলে রফিকুল ইসলাম।


সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy