নবীনগরে জাতীয় বীমা দিবস পালিত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৬:৪৭ পিএম (ভিজিট : ২১৫)

X
"করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" স্লোগানে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল বীমা কর্মীদের নিয়ে র্যালী, আলোচনাসভা, গ্রাহকদের মাঝে চেক প্রদান।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর নবীনগর অফিসের চীফ জোনাল ম্যানেজার শংকর চক্রবর্তী, নবীনগর প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, এসআই মোহাম্মদ হারুন মিয়াসহ বীমা কোম্পানির প্রতিনিধিরা। আলোচনাসভায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের বীমা গ্রাহকদের মাঝে ৩০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।