বেইলি রোডে আগুন: পাশাপাশি সারিতে একই পরিবারের ৫ জন সমাহিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার একই পরিবারের ৫ জনের

2024-03-01T20:50:55+00:00
2024-03-01T20:54:06+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বেইলি রোডে আগুন: পাশাপাশি সারিতে একই পরিবারের ৫ জন সমাহিত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৮:৫০ পিএম  আপডেট: ০১.০৩.২০২৪ ৮:৫৪ পিএম  (ভিজিট : ২৯৮)
X

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার একই পরিবারের ৫ জনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। একই সারিতে পাশাপাশি তাদের দাফন করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বিকেলে বাদ আসর জেলার সরাইল উপজেলার শাহবাজপুর খন্দকার পাড়া জামে মসজিদের মাঠে জানাজা শেষে খন্দকার বাড়ির পারিবারিক কবরস্থানে ৫ জনের দাফন সম্পন্ন করা হয়। এর আগে, বিকেলে সোয়া ৩টার দিকে চারটি অ্যাম্বুল্যান্সযোগে পাঁচটি মরদেহ বাড়িতে পৌঁছায়। পরে আসর নামাজের পর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে কাশফিয়া (১৭) ও নুর (১৩) এবং ছেলে আব্দুল্লাহ (৭)। তারা রাজধানীর মধুবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, কাউসার প্রথমে সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। প্রায় ২০ বছর আগে ইতালি পাড়ি দেন। এর মাঝে তার দেশে আসা যাওয়া ছিল। দেড় মাস আগে প্রায় দুই বছর পর ইতালি থেকে দেশে ফেরেন কাউসার। তার স্ত্রী-সন্তানদের ইতালি নিয়ে যাওয়ার জন্য ভিসা ও টিকিট সম্পন্ন করেছিলেন। আগামী ২০ মার্চ তাদের নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে স্ত্রী-সন্তানদের নিয়ে বেইলি রোডে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে খাবার খেতে যান কাউসার। পরে ঐ রেস্টুরেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে দগ্ধ হয়ে কাউসার, তার স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া ও নুর এবং ছেলে আব্দুল্লাহ মারা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy