নবীনগরে ফসলি জমি কাটার সময় আটক ৩

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে রাতের আঁধারে ফসলি জমি কেটে ইট ভাটায় নেওয়ার সময় শুক্রবার রাতে

2024-03-02T13:11:31+00:00
2024-03-02T13:11:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীনগরে ফসলি জমি কাটার সময় আটক ৩
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ১:১১ পিএম   (ভিজিট : ২০১)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে রাতের আঁধারে ফসলি জমি কেটে ইট ভাটায় নেওয়ার সময় শুক্রবার রাতে ৩ জনকে আটক করা হয়েছে। 

অবৈধভাবে ফসলি জমি কাটার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম পুলিশ ও আনসারসহ অভিযান পরিচালনা করেন। ফসলি জমি থেকে মাটি কাটার সময় ১টি এক্সকেভেটর ও ৫টি ট্রাক জব্দ করা হয়েছে এবং ৩ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত এক্সকেভেটর ও ট্রাক পুলিশের জিম্মায় রাখা হয়েছে। আটককৃতরা জানায়, পার্শ্ববর্তী সুমন ইট ভাটায় তারা ফসলি জমির মাটি সরবরাহ করছিল।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy