সরাইলে জাতীয় ভোটার দিবস পালিত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ভোটার দিবস

2024-03-02T13:40:58+00:00
2024-03-02T13:40:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে জাতীয় ভোটার দিবস পালিত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ১:৪০ পিএম   (ভিজিট : ২১৮)
X

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে "সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। 


শনিবার (২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য  র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের এসে সংক্ষিপ্ত আলোচনা মধ্যে দিয়ে শেষ হয়।


উক্ত অনুষ্ঠানে সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতান, সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ  এমরানুল ইসলাম, সরাইল উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মো.আশরাফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, শিল্পকলা একাডেমির সম্পাদক সঞ্জীব কুমার দেবনাথ, সাংবাদিক মোঃ রিমন খান, মাহবুবুর খন্দকার, এনজিও কর্মকর্তা মুমিনসহ আরো অনেকই উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy