চাটখিলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময়

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নতুন কারিকুলাম বাস্তবায়নের ও বিস্তরণে শিক্ষায় মানোন্নয়নে চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এবং একটিভ ফাউন্ডেশনের আয়োজনে আজ

2024-03-02T16:21:01+00:00
2024-03-02T16:21:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময়
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৪:২১ পিএম   (ভিজিট : ১৬১)
X

নতুন কারিকুলাম বাস্তবায়নের ও বিস্তরণে  শিক্ষায় মানোন্নয়নে চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এবং একটিভ ফাউন্ডেশনের আয়োজনে আজ সকাল ১১টায় চাটখিল উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সকল স্তরের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ২০২৪  অনুষ্ঠিত হয়েছে।

চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসান উল্যাহ চৌধুরী এর সভাপতিত্বে ও জমিয়াতুল মোদারেসিন এর সেক্রেটারি মাওলানা ওমর ফারুক ও বিপুল কুমার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাটখিল উপজেলার চেয়ারম্যান, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু,জেলা আওয়ামী লীগের সদস্য ও প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, বি.আর.ডি.ভি চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন, জমিয়াতুল মোদারেসিন এর সভাপতি মাওলানা আবদুল মান্নান,মাধ্যমিক শিক্ষক সমিতির চাটখিল উপজেলা শাখার সভাপতি মোর্শেদ আলম স্বপন,মাস্টার ট্রেইনার জসিম উদ্দিন,  ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন, কড়িহাটি ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় বক্তারা  নতুন কারিকুলাম বাস্তবায়নের মধ্য দিয়ে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আর এই জন্য শিক্ষদের ভূমিকা প্রধান। তাই শিক্ষকদের আন্তরিকতার সাথে নতুন কারিকুলাম বাস্তায়নের আহবান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy