কালীগঞ্জে দেহ ব্যবসার অপরাধে ২ জনের কারাদণ্ড

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জে দেহব্যবসার অপরাধে জেসমিন আক্তার (২২) ও মীর ইকবাল স্বপন (৩২) নামে দুই জনকে কারাদণ্ড প্রদান করেছে

2024-03-02T18:31:39+00:00
2024-03-02T18:57:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে দেহ ব্যবসার অপরাধে ২ জনের কারাদণ্ড
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৬:৩১ পিএম  আপডেট: ০২.০৩.২০২৪ ৬:৫৭ পিএম  (ভিজিট : ২৪৯)
X

লালমনিরহাটের কালীগঞ্জে দেহব্যবসার অপরাধে জেসমিন আক্তার (২২) ও মীর ইকবাল স্বপন (৩২) নামে দুই জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।


দণ্ডপ্রাপ্ত ইকবাল স্বপন উপজেলার কাকিনা চাঁপারতল এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে ও জেসমিন আক্তার ময়মনসিংহ ফুলপুর উপজেলার ইদ্রিস আলীর মেয়ে।


বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চাঁপারতল এলাকায় ইকবাল হোসেনের বাড়িতে দেহ ব্যবসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 


এ সময় বাড়ির মালিক ইকবাল হোসেন স্বপন ও জেসমিন আক্তার দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালত দেহ ব্যবসার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ইকবাল হোসেনকে ২ মাস ও জেসমিন আক্তারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।


এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy