গঙ্গাচড়ায় জাতীয় ভোটার দিবস পালন

গঙ্গাচড়া প্রতিনিধি

সারাবাংলা

‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এ প্রতিপাদ্য নিয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত

2024-03-02T18:58:28+00:00
2024-03-02T18:58:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গঙ্গাচড়ায় জাতীয় ভোটার দিবস পালন
গঙ্গাচড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ৬:৫৮ পিএম   (ভিজিট : ১৮৩)
X

‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এ প্রতিপাদ্য নিয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

শনিবার (২ মার্চ) গঙ্গাচড়া উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে সকাল ১০.৩০ মিনিটে  উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে  বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না এর  সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার ওবায়দুল্লাহ,বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার সোলায়মান, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ স্বাগত বক্তব্য রাখেন।

জাতীয় পরিচয়পত্রের সুফল বিষয়ে বক্তারা বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সকল যোগ্য নাগরিকেরই উচিৎ তাদের বয়স আঠারো বৎসর হলেই স্ব-উদ্যোগে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়া।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy