বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী বাবুল আর নেই

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যম

বাংলাদেশ সম্পাদক ফোরামের প্রতিষ্ঠাকালীন নির্বাহী কমিটির সদস্য, বরিশাল প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক

2024-03-02T23:27:26+00:00
2024-03-02T23:27:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী বাবুল আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ১১:২৭ পিএম   (ভিজিট : ৩০৮)
X

বাংলাদেশ সম্পাদক ফোরামের প্রতিষ্ঠাকালীন নির্বাহী কমিটির সদস্য, বরিশাল প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক , বর্ষিয়ান সাংবাদিক কাজী নাসির উদ্দিন বাবুল (৭৫) আজ শনিবার  রাত সোয়া ৮ টায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তার মৃত্যুতে বাংলাদেশ সম্পাদক ফোরামের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আহ্বায়ক রফিকুল ইসলাম রতন ও সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, কাজী বাবুল গত ৩০ বছরে একাধিবার বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি নগরীসংলগ্ন কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। 





Loading...
Loading...


গণমাধ্যম এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy