আবারও বাড়লো এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

আবারও বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে

2024-03-03T15:34:26+00:00
2024-03-03T16:24:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও বাড়লো এলপিজির দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৩:৩৪ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৪ ৪:২৪ পিএম  (ভিজিট : ২৭৮)
X

আবারও বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে এক হাজার ৪৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (৩ মার্চ) বিকেল ৩টায় বিইআরসির কার্যালয়ে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নুরুল আমিন। আজ সন্ধ্যা থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

এছাড়া ভোক্তাপর্যায়ে বোতলজাত এলপিজির ৫.৫ কেজির দাম ৬৭৬ টাকা থেকে বেড়ে ৬৭৯ টাকা, ১২.৫ কেজি ১৫৩৬ টাকা থেকে বেড়ে ১৫৪৪ টাকা, ১৫ কেজি ১৮৪৩ টাকা থেকে বেড়ে ১৮৫৩ টাকা, ১৬ কেজি ১৯৬৬ টাকা থেকে বেড়ে ১৯৭৬, ১৮ কেজি ২২১১ টাকা থেকে বেড়ে ২২২৩ টাকা, ২০ কেজি ২৪৫৭ টাকা থেকে বেড়ে ২৪৭০ টাকা, ২২ কেজি ২৭০৩ টাকা থেকে বেড়ে ২৭১৭ টাকা, ২৫ কেজি ৩০৭২ টাকা থেকে বেড়ে ৩০৮৮ টাকা, ৩০ কেজি ৩৬৮৬ টাকা থেকে বেড়ে ৩৭০৬ টাকা, ৩৩ কেজি ৪০৫৪ টাকা থেকে বেড়ে ৪০৭৬ টাকা, ৩৫ কেজি ৪৩০০ টাকা থেকে বেড়ে ৪৩২৩ ও ৪৫ কেজির এলপিজির দাম ৫৫২৯ টাকা থেকে বেড়ে ৫৫৫৮ টাকা হয়েছে।





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy