তিতাস গ্যাস পাইপ লাইন ঠিকাদার মালিক সমিতির বার্ষিক বনভোজন

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুরের অন্যতম বিনোদন স্পট মনপুরা রিসোর্টে তিতাস গ্যাস পাইপ লাইন ঠিকাদার

2024-03-03T16:56:33+00:00
2024-03-03T17:06:57+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
তিতাস গ্যাস পাইপ লাইন ঠিকাদার মালিক সমিতির বার্ষিক বনভোজন
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৪:৫৬ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৪ ৫:০৬ পিএম  (ভিজিট : ২৩৩)
X

ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুরের অন্যতম বিনোদন স্পট মনপুরা রিসোর্টে তিতাস গ্যাস পাইপ লাইন ঠিকাদার মালিক সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা সম্পন্ন হয়েছে।

শনিবার (২ মার্চ) দিনব্যাপী মনপুরা রিসোর্টে উৎসবে মেতেছিল তিতাস গ্যাস পাইপ লাইন ঠিকাদার মালিক সমিতির সদস্যরা। বিভিন্ন জোনাল কমিটির  হাজারেরও অধিক সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে সমিতির সদস্যরা দিনটি উৎযাপন করে। 

র‌্যাফেল ড্রয়ে প্রথম পুরস্কার অর্জন করেন, কেরানীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো দেশবরেণ্য বাউল শিল্পী, লালন সাধক ওস্তাদ শফি মন্ডলের গান পরিবেশনা। এছাড়াও গান পরিবেশন করেন, লাভলী শেখ, ইবনে সালমা, ডলি মন্ডল সহ এক ঝাক বরেণ্য  শিল্পীবৃন্দরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস পাইপ লাইন ঠিকাদার মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক জিল্লু, সাধারণ সম্পাদক এম এ সামাদ আকন্দ, সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমেদ মামুন।কেরানীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার কল্যাণ সমিতির উপদেষ্টা এস এ খোকন ও দিল জাহান দেলোয়ার। 

এছাড়াও জোন-৫ মালিক সমিতির সভাপতি  ঠিকাদার রফিকুল ইসলাম রফিক, ঠিকাদার সিরাজ, তিতাস গ্যাস পাইপ লাইন ঠিকাদার মালিক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন জোনাল কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy