টঙ্গী থানা প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শিল্প নগরী গাজীপুরের টঙ্গী থানা প্রেসক্লাবের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ক্লাবের হল রুমে

2024-03-03T17:09:53+00:00
2024-03-03T19:00:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গী থানা প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত
টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৫:০৯ পিএম   (ভিজিট : ২৩১)
X

শিল্প নগরী গাজীপুরের টঙ্গী থানা প্রেসক্লাবের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ক্লাবের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন আরএসবি গ্রুপের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন সরকার রুবেল। 

লেখক ও সাংবাদিক মোহাম্মদ আলমের সঞ্চলনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, প্রেসক্লাবের সাবেক নির্বাচন কমিশনার এস এম মনির উদ্দিন, মোর্শেদ মোল্লা, সহ-সভাপতি শেখ মোহাম্মদ রোমান, আফজাল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মৃনাল চৌধুরী সৈকত, অমল ঘোষ, জাকির হোসেন, আনোয়ার হোসেন মাস্টার, পলাশ প্রধান, রফিকুল ইসলাম, দেওয়ান রফিকুল ইসলাম মাখন, তাওহিদুল ইসলাম, অলিদুর রহমান অলি, এসএম মনসুর মাসুদ, এমএসআই জুয়েল পাঠান, লুৎফুজ্জামান লিটন, নাইমুল হাসান, ইফতেখার রায়হান, জহিরুল আলম লিটন, ইউনুস মিয়া, তরিকুল ইসলাম তারেক, রাজিব হোসেন, তাওহীদুল কবির, বি এ রায়হান, মোস্তাকিম খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, টঙ্গী থানা প্রেস ক্লাবের সাংবাদিকগণ সবসময় জনমানুষের দু:খ-দুর্দশার কথা তুলে ধরেন। সংগঠনের সদস্যরা প্রতিষ্ঠালগ্ন থেকেই তাদের লেখনির মাধ্যমে সাদাকে সাদা এবং কালোকে কালো হিসেবে স্বস্ব গণমাধ্যমে তুলে ধরেন। এসময় টঙ্গী থানা প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy