জয় বাংলা কনসার্ট : মানতে হবে যেসব নির্দেশনা

চট্টগ্রাম ব্যুরো :

সারাবাংলা

আগামী ৭ই মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর এম. এ. স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জয়বাংলা কনসার্ট সুষ্ঠু ও

2024-03-03T17:22:05+00:00
2024-03-03T17:22:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জয় বাংলা কনসার্ট : মানতে হবে যেসব নির্দেশনা
চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৫:২২ পিএম   (ভিজিট : ৩৫৬)
X

আগামী ৭ই মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর এম. এ. স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জয়বাংলা কনসার্ট সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ১১টি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। কনসার্টে আগত দর্শনার্থীদের এসব নির্দেশনা অনুসরণের জন্য সিএমপি'র পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 

নির্দেশনাগুলো হচ্ছে -

১) নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলের ভিতরে মোবাইল ফোন ব্যতীত কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস, ইলেকট্রনিক সিগারেট ও কোন প্রকার ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না।

২) ১২ (বারো) বছরের কম বয়সী শিশুদের অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না।

৩) অনুষ্ঠানস্থলকে কেন্দ্র করে কোন রাস্তা/রাজপথ/ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

৪) অনুষ্ঠানস্থলের ভিতরে কোন প্রকার তামাক/ তামাকজাত দ্রব্য/ নেশা জাতীয় দ্রব্যসহ প্রবেশ করা যাবে না।

৫) মোবাইল ফোনের ক্যামেরা ব্যতীত অন্য যে কোন ধরনের ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

৬) গেইট দুপুর ১২টায় খুলবে, একবার অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

৭) মূল ফটকে টিকিটের প্রাথমিক স্ক্রিনিং হবে, তারপর স্টেডিয়ামের নম্বরযুক্ত গেইটে স্ক্যান করা হবে।

৮) বাহিরের কোন খাবার বা পানীয় নিয়ে প্রবেশ করা যাবে না।

৯) মহিলাদের ১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চির চেয়ে বড় পার্স না আনার জন্য অনুরোধ করা হলো, এর চেয়ে বড় পার্স/ ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না।

১০) শালীনতা বজায় রাখতে হবে এবং কোন প্রকার উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না।

১১) ধারণক্ষমতা পূর্ণ হলে প্রবেশ বন্ধ রাখা হবে এবং অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠানস্থলে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং এর ব্যবস্থা থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy