নীলফামারীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ২

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

আন্তঃ দেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে

2024-03-03T17:29:09+00:00
2024-03-03T17:46:50+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নিহত ২
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৫:২৯ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৪ ৫:৪৬ পিএম  (ভিজিট : ২৮৯)
X

আন্তঃ দেশীয় ট্রেন মিতালি এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার দক্ষিন চওড়া (গাঠাংটারী) ও সংগলশী ইউনিয়নের সূর্বণখুলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিন চওড়া (গাঠাংটারী)  এলাকায় আনিছা বেগম (৫৫) ও  সংগলশী ইউনিয়নের সূর্বণখুলি এলাকার মানিক মিয়ার ছেলে সৌরভ ইসলাম (২০)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ১১টার দিকে পার্বতীপুর থেকে আন্তঃ দেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি চিলাহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় রেললাইনের পাশে লাকড়ি আনতে যাচ্ছিলেন আনিছা বেগম। চোখে কম দেখা ও কানে কম শোনায় ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়েন ঘটনাস্থলেই মারা যান তিনি। একই ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সূবর্ণখুলি এলাকায় শ্রবণ প্রতিবন্ধী সৌরভ ইসলাম মারা যান। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানিয়েছেন , দুই পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy