ক্যাব যুব গ্রুপ চবির উদ্যোগে প্রচারাভিযান অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো :

সারাবাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আর এই ভর্তি যুদ্ধে অবর্তীন হতে পুরো দেশ থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা

2024-03-03T17:48:41+00:00
2024-03-03T18:05:41+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ক্যাব যুব গ্রুপ চবির উদ্যোগে প্রচারাভিযান অনুষ্ঠিত
চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৫:৪৮ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৪ ৬:০৫ পিএম  (ভিজিট : ৩৮৭)
X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আর এই ভর্তি যুদ্ধে অবর্তীন হতে পুরো দেশ থেকে শিক্ষার্থী ও অভিভাবকরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা যাওয়া শুরু হয়েছে। আর এই সুযোগে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ভর্তি কার্যক্রমকে সামনে রেখে যাত্রীদেরকে জিম্মি করে গণপরিবহন বিশেষ করে সিএনজি, রিকশা, হিউম্যান হলার ও বাসে অতিরিক্ত ভাড়া আদায়, খাদ্যের দোকানগুলোতে অতিরিক্ত মূল্য আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কিছু অসাধু মৌসুমী ব্যবসায়ীর লোভের প্রতিহিংসার শিকার হতে হচ্ছে সারা দেশ থেকে আগত কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরকে। এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা ও ভোগান্তি প্রতিরোধে সারা দেশ থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি।

রোববার (৩ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, ১নং গেইট, শহীদ মিনার ও হলগুলোর এলাকাসহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচালিত এই প্রচারিভাযানে নেতৃত্ব প্রদান করেন ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির কমিটির সভাপতি ফজলে রাব্বি তৌহিদ। এই প্রচারাভিযানে অন্যান্যদের মধ্যে অংশ নেন সহ-সভাপতি তাকভীর আহমেদ, তাহিয়াত তাসনিয়া, সাধারন সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক  আরাফাতুল ইসলাম আকাশ, দপ্তর সম্পাদক শুভ আহমেদ সাকিব, প্রচার সম্পাদক রোজাইন রাফি প্রমুখ।

প্রচারাভিযানে ক্যাব যুব গ্রুপের নেতৃবৃন্দ মূল্য তালিকা নিয়ে গণপরিবহন শ্রমিক, দোকান মালিক, টি স্টল মালিক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আলোচনা করেন। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নির্ধারিত ভাড়ার চার্ট, খাবারের মূল্য তালিকা বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করেন এবং সাধারন জনগণকে এই তালিকা সম্পর্কে অবিহিত করেন। ক্যাব যুব গ্রুপের নেতৃবৃন্দ আশা করেন জনগণ, শিক্ষার্থী ও অভিভাবকরা যদি এই ভাড়া ও খাবারের মূল্য তালিকা সম্পর্কে জানতে পারেন তাহলে অতিরিক্ত ভাড়া ও খাবারের মূল্য আদায়ের হয়রানির শিকার থেকে মুক্তি পাবেন। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনও নির্ধারিত ভাড়া ও মূল্য তালিকার প্রয়োগে তাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটবে। এছাড়াও সারা দেশ থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকরাও হয়রানি ও প্রতারণা এবং অতিরিক্ত মূল্য প্রদানের মতো ভোগান্তি থেকে মুক্তি পাবেন। বিশ্ববিদ্যালয়ের সুনামও সুরক্ষিত থাকবে। ক্যাব যুব গ্রুপ এ সংক্রান্ত যে কোন হয়রানি ও ভোগান্তির বিষয়ে রাব্বি তৌাহিদ (০১৮৭২০১৯৬৬৩), খাইরুল ইসলাম (০১৮৭৫৭৬৮৩৩৮), রোজাইন রাফি (০১৮৯২৫৯৬৩৯৫) এই হেলপ লাইনে যোগাযোগ করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy