শবেবরাত নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় বক্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

পবিত্র শবে বরাত নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় ইসলামি বক্তা শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানির বিরুদ্ধে ঢাকার আদালতে

2024-03-03T17:56:50+00:00
2024-03-03T17:56:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শবেবরাত নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ায় বক্তার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৩৮৬)
X

পবিত্র শবে বরাত নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় ইসলামি বক্তা শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানির বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের হয়েছে।

রবিবার (৩ মার্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলাটি করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।

এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার বাদী বাকীবিল্লাহ মিশকাত এ সব তথ্য জানান।

‘পবিত্র শবেবরাতে মসজিদে ইবাদত না করে যৌনপল্লিতে যাওয়া উত্তম’ এমন মন্তব্য করেন শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানি, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। মামলায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy